24 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নায়িকা বুবলিকে হত্যাচেষ্টার অভিযোগ

নায়িকা বুবলিকে হত্যাচেষ্টার অভিযোগ

নায়িকা বুবলিকে হত্যাচেষ্টার অভিযোগ

বিএনএ,বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীকে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।‘চোখ’ ছবির শুটিং সেট থেকে রাতে ফেরার পথে বুধ ও বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।ঘটনাস্থল হচ্ছে উত্তরা থেকে এয়ারফোর্ট এলাকার মাঝামাঝি।

বুবলী জানান, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটলেও এটা ছিল তৃতীয়বারের মতো। গাড়ি দিয়ে সরাসরি তার গাড়িকে হত্যার উদ্দেশে চাপা দেয়ার চেষ্টা করা হয়েছে।

অভিনেত্রী বুবলী গণমাধ্যমকে বলেন,বৃহস্পতিবার(২৫ ফেব্রুয়ারি)রাতে যখন একটি কালো গ্লাসঘেরা গাড়ি তার গাড়িকে সরাসরি আঘাত করার চেষ্টা করে, তখনই বুঝা গেছে কিছু একটা ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে।যেই বাড়ির রাস্তায় ঢুকছেন তখনি মনে হলো একটা থেমে থাকা গাড়ি তার গাড়িকে আঘাত করার জন্য তীব্রবেগে ছুটে আসছে। অবস্থা বুঝে  চালক কঠিনভাবে ব্রেক কষে ধরেন। বুঝা যাচ্ছিলনা কী হতে যাচ্ছে।চালক বলছেন, ম্যাডাম এটা কোনোভাবেই হতে পারে না, এটা আমাদের গাড়িকে আঘাত করে দুর্ঘটনা ঘটানোর একটা চেষ্টা করা হয়েছে।এর আগেও গাড়ি দিয়ে দুইবার একই ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়। দুইদিন আগে একবার আর করোনার মহামারির কিছুদিন আগেও একবার একই ঘটনাই ঘটেছিল। বার বার তার সঙ্গে এই ঘটনা ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে। কেন এরকমটা ঘটছে বুঝা মুশকিল, তবে এতটুকু বুঝা যাচ্ছে কেউ তাকে মারার চেষ্টা করছে। শুধু গাড়ি দিয়ে নয়, নানাভাবেই এই চেষ্টা চালানো হচ্ছে।

নিজের আশঙ্কার কথা জানিয়ে বুবলী বলেন, আজ যদি এটি বলা না হয়- তাহলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে চালিয়ে দেয়া হবে। এর পেছনে যে একটা সুক্ষ্ম ষড়যন্ত্র ও উদ্দেশ্য প্রণোদিত রয়েছে বা ছিল তা কেউ জানতে পারতো না।এ জন্য বিষয়টা সকলকে জানানো দরকার

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বুবলী তার ফেসবুক পেইজে লিখেছেন, সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয় তা গত দুদিন টের পাওয়া গেছে।

‘প্রথম দিন সব বুঝতে পেরেও মনকে সান্ত্বনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন,হয়তো বিপরীত দিক থেকে আসা গাড়ি এতো জোরে আসার কারণে কন্ট্রোল রাখতে পারেনি।কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে তো সেটি আর বুঝতে বাকি থাকে না যে এটি উদ্দেশ্যমূলকভাবেই করানো হচ্ছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন জানিয়ে বুবলী বলেন, যারাই এসব ন্যাক্কারজনক অপরাধের সঙ্গে জড়িত থাকবেন, তারাও নিশ্চয়ই বারবার সুযোগের অপেক্ষায় থাকবেন। কিন্তু মনে রাখতে হবে কেউই আইনের ঊর্ধ্বে নন, আর আল্লাহ তো একজন আছেন যিনি সবই দেখেন বলে জানান এই অভিনেত্রী।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে