25 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় ৮ জুয়াড়ি গ্রেফতার

আশুলিয়ায় ৮ জুয়াড়ি গ্রেফতার


বিএনএ, সাভার : সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে  গ্রেফতার করেছে র‍্যাব।শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিপিসি-২ র‍্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রাকিব মাহমুদ খান।এর আগে রাতে উপজেলার দক্ষিণ শ্রীপুর তালপট্টি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মৃত মানিক খলিফার ছেলে মো: আজিজুল (৩৮), মৃত নজরুল ইসলামের ছেলে আ: রশিদ (৩৯), মৃত আফতাব উদ্দিনের ছেলে মো: হাসান আলী ওরফে জুলহাস (৩৯), মৃত আজিমউদ্দিনের ছেলে মো: ভুট্টু সরকার (৪৪), মো: মোজা মিয়ার ছেলে মো: রফিক মিয়া (৩৬), মৃত মজিদ মোল্লার ছেলে মো: নুরুল ইসলাম (৪০), মো: সোহরাব হোসেনের ছেলে মো: শাহ আলম (৪৮), মৃত বশিরের ছেলে মো: কামরুল সরদার (৪২)।

র‍্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে জানা যায় আশুলিয়ায় একটি চক্র নিয়মিত জুয়ার আসর বসাচ্ছে।পরে সিপিসি-২ র‍্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রাকিব মাহমুদ খানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ৮ জন জুয়ারিকে আটক করে।এসময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার ৪ সেট প্লেয়িং কার্ড, ৯টি মোবাইল সেট, ৪৪ হাজার ৩৬০ নগদ টাকা উদ্ধার করা হয়।

এবিষয়ে সিপিসি-২ র‍্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃত আসামিরা জুয়া খেলায় যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী