25 C
আবহাওয়া
১:২০ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে এসপি ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে এসপি ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী


বিএনএ, চট্টগ্রাম : নবনির্মিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার অফিসের ভবন উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নগরীর ষোলশহর ২ নম্বর গেট মোড়ে বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ কার্যালয়ের উদ্বোধন করেন ।

এ সময় উপস্থিত ছিলেন  জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এ. বি. এম ফজলে করিম, মোসলেম উদ্দিন চৌধুরী, আবু রেজা নদভী, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক চট্টগ্রাম রেঞ্জ পুলিশের আনোয়ার হোসেন ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর প্রমুখ।

জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিষ্ঠালগ্ন থেকেই ষোলশহর ২নং গেটের এই এলাকায় পুলিশ সুপার কার্যালয় ছিল। কিন্তু ভবনটা পুরনো ও সংকীর্ণ হওয়ায় বেশ কয়েকবছর আগে থেকেই নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়। জেলা পুলিশের প্রস্তাবনা মোতাবেক নতুন ভবন নির্মাণের জন্য ২০১৭ সালে আদেশ পায় গণপূর্ত অধিদফতর। চার তলার এই ভবন নির্মাণে মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয়া হয়েছে ৯ কোটি ১৭ লাখ টাকা।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ