24 C
আবহাওয়া
১:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানজট

যানজট

বিএনএ ডেস্ক: ঘন কুয়াশায় একাধিক সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের ১২ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মাঝ রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের আনালিয়াবাড়ী থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজট হয়। এতে গন্তব্যে যাওয়ার যানবাহনের চালক ও যাত্রীরা বিপাকে পড়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার পর ঘন কুয়াশার কারণে এলেঙ্গা ও ভূঞাপুর লিংক রোডে একাধিক সড়ক দুর্ঘটনা ও একটি গাড়ি বিকল হয়ে যায়। সেগুলো সরাতে সময় লাগায় যানজট শুরু হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, সেতু সড়কে যানবাহনের চাপ থাকায় ধীর গতিতে চলাচল করেছে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে