26 C
আবহাওয়া
২:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » যাত্রাবাড়ী থেকে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

যাত্রাবাড়ী থেকে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

গ্রেফতার

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকার গোয়েন্দা বিভাগের সদস্যরা। গ্রেফতার চার মাদক কারবারি হলেন- মো. মনির হোসেন জনি, খেলাফত মোল্লা, মো. সুমন মিয়া ও মতিয়ার রহমান।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীতে মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।তারা ওই এলাকায় ইয়াবা বিক্রি করছিল। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার মাদক কারবারিরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে কৌশলে তারা ঢাকায় নিয়ে আসে। এরপর ঢাকার বিভিন্ন মাদক কারবারিদের কাছে ছোট ছোট চালানে বিক্রি ও সরবরাহ করে থাকে।

সহকারী কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা জানান, গ্রেফতার মাদক কারবারি জনির নামে ডিএমপির যাত্রাবাড়ী থানায় ও খেলাফত মোল্লার নামে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।গ্রেফতার আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বিএনএ/ আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী