20 C
আবহাওয়া
৯:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মুক্তিযোদ্ধাকে হত্যাচেষ্টা, কারাগারে মহেশখালী পৌর মেয়র

মুক্তিযোদ্ধাকে হত্যাচেষ্টা, কারাগারে মহেশখালী পৌর মেয়র

মুক্তিযোদ্ধাকে হত্যাচেষ্টা, কারাগারে মহেশখালী পৌর মেয়র

বিএনএ কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেনকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সদস্য মকছুদ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) দদুপুরে এই আদেশ দেন কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মো. ফারুকী।

সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী।

জানা গেছে, গত বছরের ২৪ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে হত্যা করার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করে মহেশখালী পৌর মেয়র মকসুদ মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দুষ্কৃতিকারী। এরপর তাকে লিডারশিপ স্কুল অ্যান্ড কলেজের সামনে ফেলে চলে যায়। মুমূর্ষু অবস্থায় আত্মীয়স্বজন মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে মহেশখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা জানিয়েছেন, এই হামলার ঘটনায় মেয়র মকছুদ মিয়াসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন আমজাদ হোসেন। এই মামলার উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন মেয়র মকছুদ মিয়া।

এর মধ্যে ওই জামিনের মেয়াদ শেষ হলে কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন তিনি। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী