24 C
আবহাওয়া
৪:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » দিনাজপুরে সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহে ব্যস্ত চাষী

দিনাজপুরে সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহে ব্যস্ত চাষী

দিনাজপুরে সরিষার ক্ষেত থেকে মধু আহরণে ব্যস্ত চাষী

বিএনএ দিনাজপুর: দিনাজপুরের পথে-ঘাটে সরিষা ফুলের মৌ মৌ গন্ধ আর বিস্তৃর্ণ মাঠ জুড়ে হলুদ রঙের সমারোহ। সরিষা ক্ষেতে শোভা পাচ্ছে সারি সারি মৌ বক্স। মৌমাছির আনাগোনা, মধু আহরণ আর সরিষা ফুলের দৃষ্টি নন্দিত দৃশ্য যেন প্রাণ জুড়িয়ে যায়।

ভোজ্য তেলের মোট চাহিদা মেটাতে উত্তরের শষ্য ভান্ডার খ্যাত দিনাজপুর জেলায় সরিষা চাষ বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। প্রতিকুল আবহাওয়া সত্ত্বেও এই অঞ্চলে এবার বাম্পার ফলন হয়েছে। প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়। সরিষা ক্ষেতে মৌ বাক্স বসিয়ে মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন মৌখামারী উদ্যোক্তারা। মধু উৎপাদনে অনেকের কর্মসংস্থান হয়েছে।

বিজ্ঞান ভিত্তিক মধু সংগ্রহে অনেকটা বাড়তি আয়ের পাশাপাশি সরিষার ফলন বৃদ্ধির সহায়তা পাচ্ছে কৃষক। এমনটাই বলছেন, মোসাদ্দেক মৌ খামারের স্বত্তাধিকারি মোসাদ্দেক হোসেন।

দিনাজপুরে সরিষার ক্ষেত থেকে মধু আহরণে ব্যস্ত চাষী

মৌ চাষী-উদ্যোক্তা বিষয়ক গবেষক দিনাজপুরের বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক বলেন, মাটির সুস্বাস্থ্য রক্ষায় সরিষা চাষ অত্যন্ত লাভজনক। উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ ও  ক্ষেতে মধু উৎপাদন যুগান্তকারী পদক্ষেপ। যা দেশের জন্যে কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দিনাজপুর জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক রওনাকুল ইসলাম জানান, বেকার যুবক এবং উদ্যোক্তাদের সরিষা ক্ষেতে মৌ পালনের পরামর্শ ও সহায়তা দেয়া হচ্ছে। সরিষা ক্ষেতে জেলার প্রায় ৪০টি মৌ খামারে চলছে মধু উৎপাদনের কাজ। এ বছর দেড়শ মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা  নির্ধরণ করা হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/এস শাহী, আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে