24 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মাকে দেখতে যাবেন তারেক রহমান, এভারকেয়ারের নিরাপত্তা জোরদার

মাকে দেখতে যাবেন তারেক রহমান, এভারকেয়ারের নিরাপত্তা জোরদার


বিএনএ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। সে জন্য এভারকেয়ার হাসপাতাল এলাকায় আশপাশে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হাসপাতালের সামনের সড়কে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিলেও নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে রাস্তা ফাঁকা করা হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এভারকেয়ার হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মা খালেদা জিয়াকে দেখতে যাবেন। এ জন্য নিরাপত্তার স্বার্থে বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্য আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবেন।

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  ৩০০ ফিটে  সমাবেশ শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী