28 C
আবহাওয়া
৮:৩২ অপরাহ্ণ - মে ৫, ২০২৬
Bnanews24.com
Home » প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান


বিএনএ, ঢাকা:দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৪৫ মিনিটে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরন করে তারেক রহমানকে বহনকারী বিমানটি।দেশে ফিরেই বিমানবন্দরে বসে তিনি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার সঙ্গে কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছেন তারেক রহমান। ক্যাপশন লিখেছেন ‌‘প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন’।

ভিডিওতে তারেক রহমানকে প্রধান উপদেষ্টার উদ্দেশে বলতে শোনা যায়, আপনার শরীর কেমন আছে?…হ্যাঁ দোয়া করবেন।’

এরপর তিনি বলেন, ‘আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে বিভিন্ন রকমের আয়োজন করেছেন। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই… নিশ্চয়ই। শেষে সালাম দিয়ে ফোন রাখেন তারেক রহমান।’

উল্লেখ্য, তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ