18 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » এক সিনেমায় জায়েদ-নিপুণ

এক সিনেমায় জায়েদ-নিপুণ

এক সিনেমায় জায়েদ-নিপুণ

বিএনএ, ঢাকা: ঢালিউডে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের প্রতিদ্বন্দ্বিতার কথা প্রায় সবারই জানা। তাদের সম্পর্ক অনেকটাই দা-কুমড়ার মতো। মাঝমধ্যেই একে অন্যের সমালোচনা করে উত্তপ্ত করে তোলেন দেশের বিনোদনপাড়া। মূলত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করেই জায়েদ-নিপুণের দ্বন্দ্ব। তাই এ দুজন যে কোনো সিনেমায় পর্দা ভাগ করে কাজ করবেন, তা বিনোদনপ্রেমিদের কাছে বেশ অবিশ্বাস্য। কিন্তু সেটিই ঘটতে যাচ্ছে এবার।

এক সিনেমায় কাজ করতে চলেছেন জায়েদ-নিপুণ। বড় বাজেটের ছবি ‘অপারেশন জ্যাকপট’-এ অভিনয় করবেন তারা। সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। সিনেমাটি প্রযোজনা করবেন তিনিই। পরিচালনা করবেন ভারতীয় নির্মাতা রাজীব বিশ্বাস।

জানা গেছে, ‘অপারেশন জ্যাকপট’-এ শিক্ষিকার চরিত্রে অভিনয় করবেন নিপুণ আক্তার। জায়েদ খানের চরিত্রটি নিয়ে রয়েছে চমক।

বর্তমানে জায়েদ খান রয়েছেন দুবাই। এ সিনেমার বিষয়ে তার কাছে জানতে চেয়েছিল কালবেলা। কিন্তু তিনি রহস্য রেখেই দিয়েছেন উত্তর। বলেছেন, ‘আমি এখন দুবাই, আগে দেশে আসি’। অন্যদিকে মুঠোফোনে পাওয়া যায়নি নিপুণকে।

অপারেশন জ্যাকপট কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসেই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ছবিটির বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ-নিপুণ।

জানা গেছে, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত হবে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে চলচ্চিত্রটি। সিনেমার প্রধান আট চরিত্রে থাকবেন আটজন নায়ক। মোট ৮০ জন অভিনয়শিল্পী কাজ করবেন এতে। খুব শিগগিরই শুরু হবে এর শুটিং। ২০২৪ সালের মাঝামাঝি সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে নির্মাতা কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা