26 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

ইয়াবাসহ গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামের  সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় পৃথক অভিযানে  ২০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়। পুলিশ একটি ট্রাক ও একটি প্রাইভেটকারও  জব্দ করেছে।

গ্রেফতার কৃতরা হচ্ছে, টেকনাফ থানার পুরান পল্লান পাড়ার মো. ইউনুছের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৩),তার স্ত্রী শাহিনা আক্তার (২৩), কক্সবাজার জেলার রামু থানার খুনিয়াপালং এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. আবুল কাশেম (৪৫),   ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কৈতরা এলাকার মো. হারুনুর রশিদের ছেলে মো. হাসান (৩০)।

পুলিশ জানায়, আবুল কাশেম ট্রাকে করে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসছিল।  সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় আসার পর লোহাগাড়া থানা পুলিশ তাকে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে  ।

এ ছাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে সাইফুল ইসলাম ও তার স্ত্রী শাহিনা আক্তারকে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ   গ্রেফতার করা হয়।স্বামী-স্ত্রী দুইজনে  জুতার ভেতর করে  টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আসছিলেন।

এ দিেক  মো. হাসান নামে এক যুবককে  ৪ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ। তার  কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক গণমাধ্যমকে জানান,   সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি প্রাইভেটকারও  জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী