21 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে সন্ত্রাসী হামলায় আহত জেলা শ্রমিক লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইলে সন্ত্রাসী হামলায় আহত জেলা শ্রমিক লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইলে সন্ত্রাসী হামলায় আহত জেলা শ্রমিক লীগ নেতার মৃত্যু

বিএনএ, টাঙ্গাইল: সন্ত্রাসীদের হামলায় আহত টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা (৩৮) বুধবার (২৪নভেম্বর) বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
গত রোববার (২১ নভেম্বর) রাত নয়টার দিকে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। ধারণা করা হচ্ছে- এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র এ ঘটনা ঘটানো হয়েছে।
 রেজাউল শহরের দেওলা এলাকার মোঃ আজাদ আলমগীরের ছেলে। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার আগে রেজাউল জেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানায়- গত রোববার (২১নভেম্বর) রাত নয়টার দিকে টাঙ্গাইল শহরের নতুন বাস স্টেশন এলাকায় শ্রমিক লীগ নেতা রেজাউলের উপর হামলা হয়। দুর্বৃত্তরা তার হাত,পা,মেরুদন্ড সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে। আহত রেজাউলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত রেজাউলের আত্মীয় সূত্রে জানা যায়- বৃহস্পতিবার দুপুরে রেজাউলের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ টাঙ্গাইলে এনে দাফন করা হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান-  এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিএনএ/  রহমান উজ্জ্বল.  ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী