18 C
আবহাওয়া
১০:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বধূ সেজেই পরীক্ষা দিলেন শিক্ষার্থী

বধূ সেজেই পরীক্ষা দিলেন শিক্ষার্থী

পরীক্ষা

বিএনএ বিশ্ব ডেস্ক: দুই হাতে সোনার চুড়ি-গহনা, নাকে নথ, গায়ে জড়ানো লাল বেনারসি, আর সেই মুহূর্তের কয়েকটি ছবি বেশ আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বধূ সাজে বাকি পাঁচজন শিক্ষার্থীর সঙ্গে পরীক্ষা দিতে এসেছেন এক তরুণী। বিয়ের সাজে আসা ওই তরুণীর নাম শিবাঙ্গী, আর ঘটনাটি পার্শ্ববর্তী দেশ ভারতের।

পরীক্ষার হলে কনের সাজে শিবাঙ্গীর যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে, সেখানে নানা মানুষ নানা মন্তব্য করেছেন। কেউ কেউ শিবাঙ্গীর এই ইচ্ছেকে বলেছেন অতিরঞ্জিত। তবে তাদের পাল্টা উত্তর দিয়ে অন্য একটি অংশ বলছে, নিন্দুকদের কথায় কান না দিতে। বিয়ের চেয়ে শিক্ষাকে বড় করে দেখানোর শিবাঙ্গীর যে প্রয়াস, তাকে শ্রদ্ধা জানাচ্ছেন অনেকেই।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পরই শিবাঙ্গীর পরীক্ষার তারিখ দেয়। দিনটি বাতিল করা তাদের পরিবারের পক্ষে সম্ভব ছিল না। আর বিয়ের দিন সকাল থেকেই প্রথা মেনে পাত্র-পাত্রীর বাড়িতে নানা অনুষ্ঠান লেগেই থাকে। তাতে কনেকে অংশ নিতে হয়। শিবাঙ্গীও তার ব্যতিক্রম নন। তাই বিয়ের পোশাক পরেই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হন তিনি।

হবু স্বামী ও শিবাঙ্গী একই বিষয়ের শিক্ষার্থী। দুইজনই তারা শান্তিনিকেতন কলেজের শিক্ষার্থী। এদিন তাদের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা ছিল। শিবাঙ্গী কনের সাজে সেই পরীক্ষা দেওয়ার পরই বিয়ের পিঁড়িতে বসেন।

তিনি বলেন, ‘এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। হবু স্বামীর পরিবার থেকেও কোনো আপত্তি ওঠেনি। বরং তারা আমাকে উৎসাহ যুগিয়েছেন।’

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী