31 C
আবহাওয়া
৬:১৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির জন্য পশ্চিমারা নিষেধাজ্ঞা দিচ্ছে: রাশিয়া

স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির জন্য পশ্চিমারা নিষেধাজ্ঞা দিচ্ছে: রাশিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করে রাশিয়া বলেছে, ইউক্রেন যুদ্ধের মধ্যে স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরি করার জন্য পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে।

ইউরোপীয় ইউনিয়নে আটক রাশিয়ার বৈদেশিক মুদ্রা ইউক্রেনে পাঠানোর বিষয়ে ইইউভুক্ত দেশগুলো যে প্রস্তাব দিয়েছে সে ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পশ্চিমা কয়েকটি দেশ রাশিয়ার সম্পদের একটা বিরাট অংশ চুরি করেছে।

গত সপ্তাহে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন ইউরোপীয় ইউনিয়নের উচিত রাশিয়ার যে বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে তা ইউক্রেনে পাঠানো।

এ প্রসঙ্গে দিমিত্রি পেসকভ বলেন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের এই প্রস্তাব সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক। এটি সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন সম্পদের ওপর হামলা। রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনে পাঠানোর এ ধরনের যেকোনো উদ্যোগ আন্তর্জাতিক আইন এবং রীতির লঙ্ঘন হবে বলেও মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীনভাবে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞা আরোপের মধ্যদিয়ে রাশিয়ার ৬৪০ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা আটক করেছে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী