20 C
আবহাওয়া
৬:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চালু হলো হোয়াটসঅ্যাপ

চালু হলো হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ

বিএনএ ডেস্ক : ৩ ঘণ্টা পর দেশে চালু হলো হোয়াটসঅ্যাপের মেসেজ আদান-প্রদান। মঙ্গলবার(২৫ অক্টোবর) সকালে সচল থাকলেও বেলা ১১ টা ৫৫ মিনিট থেকে হোয়াটসঅ্যাপ সেবা ব্যাহত হয় দেশে। ৭ ঘণ্টা পর যুক্তরাজ্যে সচল হলো মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি।

সকাল থেকেই ভারত, ইতালি, ফ্রান্স, তুরস্ক, সাউথ আফ্রিকা, সেনেগালসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাহকরা অভিযোগ জানাচ্ছেন। বিভ্রাট শনাক্তকরণ ওয়েবসাইট ডাউন ডিটেক্টর নিশ্চিত করেছে যে, হোয়াটসঅ্যাপ হাজার হাজার ব্যবহারকারীদের ফোনে কাজ করছে না। তবে কী কারণে এমনটা হয়েছে তা এখনো জানা যায়নি।

এর আগে হোয়াটসঅ্যাপে বিভ্রাট দেখা গেলেও এতবেশি সময় ধরে থাকেনি কখনো। গত বছর বেশ কয়েকবার বিভ্রাটের কারণে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পড়েছিল আর্থিক ক্ষতির মুখে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী