24 C
আবহাওয়া
২:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ওমরাহ পালনের শর্ত শিথিল করলো সৌদি সরকার

ওমরাহ পালনের শর্ত শিথিল করলো সৌদি সরকার

ওমরাহ পালনের শর্ত শিথিল করলো সৌদি সরকার

বিএনএ বিশ্ব ডেস্ক: পবিত্র ওমরাহ পালনে নিবন্ধিত হওয়ার পর আর ১৪ দিন ধরে অপেক্ষা করতে হবে না বলে জানিয়েছে সৌদি সরকার। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় এবং টিকাদান আবশ্যক হওয়ায় সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম আরব নিউজ। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা ড. আমর আল-মাদ্দাহের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি আরও জানায়, করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা সহজ করার পর গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালনকারীসহ মুসল্লিদের আনাগোনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। করোনা প্রতিরোধের স্বার্থে আগে ওমরাহ পালনকারীদের নিবন্ধনের পর ১৪ দিন অপেক্ষা করার শর্ত দেয়া হয়েছিল। তবে এখন তা শিথিল করা হয়েছে। সব দেশের মুসল্লিরাই এখন নিবন্ধিত হওয়ার পরপরই ওমরাহ পালন করতে পারবেন।

এদিকে, সৌদি গেজেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দুই ওমরাহ পালনের মধ্যবর্তী ১৫ দিনের নির্দেশনা বাতিল করেছে সৌদি সরকার। ওমরাহযাত্রীরা এখন থেকে খুব সহজেই একাধিক উমরাহ পালন করতে পারবেন। এতে মাঝখানে বিরতি দিতে হবে না।

নতুন নির্দেশনা মতে এখন আর ১৫ দিন অপেক্ষা করতে হবে না। যেকোনো ওমরাযাত্রী ‘ইতামারন’ বা ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে সক্রিয় ওমরাহ পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় ওমরাহ পালনের আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর পুরো দেশজুড়ে বিধিনিষেধ শিথিল করে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। সে সময় মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদেও পূর্ণ ধারণক্ষমতায় মুসল্লিদের প্রবেশের অনুমতি দেয়া হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী