20 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সৌদিতে পাহাড় থেকে খাদে পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদিতে পাহাড় থেকে খাদে পড়ে বাংলাদেশির মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহাদ মিয়া (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি গাড়ি চালকের মৃত্যু হয়েছে।রোববার  (২৪ অক্টোবর) সকাল ৭টায় সৌদি আরবের আবাহ শহরের পাহাড় এলাকায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তার মৃত্যু হয়। ।

নিহত আহাদ মিয়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার শালটিয়া ইউনিয়নের কালাদহ গ্রামের জালেশ্বর মতি মার্কেট এলাকার আলম মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শালটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ঢালী।

স্থানীয় সুত্র জানায়, আহাদ মিয়া প্রায় ৩ বছর আগে সৌদি আরবের আবাহ শহরে যায়। সেখানে সিধার নামক একটি কোম্পনাীতে গাড়ি চালকের কাজ করতেন। ঘটনার দিন ভোরে কাজের উদ্দেশ্যে বের হয়ে আবাহ শহরের একটি পাহাড় ঘেঁষা রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তবে এ বিষয়ে নিহত আহাদ মিয়ার বাবা আলম মিয়া বা তাদের পরিবারের কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী