24 C
আবহাওয়া
১:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » শাহজালালে ১২ কেজি স্বর্ণ জব্দ

শাহজালালে ১২ কেজি স্বর্ণ জব্দ

শাহজালালে ১২ কেজি স্বর্ণ জব্দ

বিএনএ ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা দল। সোমবার (২৫শে অক্টোবর) দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।তিনি বলেন, বাংলাদেশ বিমানের দুবাইফেরত কার্গো ফ্লাইট বিজি-৪১৪৮ এর কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য সাড়ে ৮ কোটি টাকা হবে।

প্রায় প্রতিদিনই ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে  শুল্ক গোয়েন্দাদের হাতে প্রায়ই অবৈধভাবে আসা  স্বর্ণের চালান ধরা পরে ।

কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলেছেন, যত  স্বর্ণ ধরা পড়ছে, তার ক য়েক গুণ বেশি পাচার হয়ে যাচ্ছে। তবে সময়ের সঙ্গে পাচার কমবেশি হলেও তা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। এসব চালান সাধারণত দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আসে বলে জানানো হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে