21 C
আবহাওয়া
১১:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, সাবেক ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, সাবেক ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা

বিএনএ, চট্টগ্রাম:কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৪ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই আদেশ দেন।

ওই পুলিশ পরিদর্শকের নাম মিজানুর রহমান। ঘটনার সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম জানান, আজ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। আসামি মিজানুর রহমানের অনুপস্থিতিতে তার আইনজীবী জামিনের সময় বাড়ানোর আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১২ জুলাই চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের ছাত্রী ছেলেবন্ধুকে নিয়ে ফয়’স লেকে বেড়াতে যান। ওই সময় ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নগরের চকবাজার এলাকার একটি হোটেলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মিজানুর রহমান। পরে ওই ছাত্রীর বাবা মিজানুরের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরে মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। এই মামলায় গ্রেপ্তার করা হলে তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পান।
বিএনএ/ওজি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী