24 C
আবহাওয়া
৮:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পদে রদবদল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পদে রদবদল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পদে রদবদল

বিএনএ, ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদকে বদলি করে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে এ পদে ফেনীর জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে মোট ১৪ জন জেলা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বর্ণিত সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো।

এসব জেলা জজদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে দায়িত্বভার অর্পণ করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে