27 C
আবহাওয়া
২:৫৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে পলাতক আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ডে পলাতক আসামি গ্রেপ্তার


বিএনএ, সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্র, নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি ইলিয়াস (৩১)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ী এলাকা থেকে বিকাল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার মামলা নং-৩৬, ২২ আগস্ট ২০২৩, ধারা- ১৮৭৮ সালের ঞযব অৎসং অপঃ ১৯-অ এর এজাহার নামীয় পলাতক আসামী ইলিয়াস চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ইলিয়াসকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে মামলার এজাহার নামীয় পলাতক আসামী মর্মে স্বীকার করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা