18 C
আবহাওয়া
১০:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » নেত্রকোনায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

নেত্রকোনায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

শিশু ধর্ষণ

বিএনএ, নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ১১ বছরের বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে শিশুটির দাদা বাদী হয়ে কলমাকান্দা থানায় জুয়েল মিয়া (২২) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত জুয়েল মিয়া উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের নেকবর আলীর ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী শিশুটি উপজেলা সমাজসেবা অফিসের সুবিধাভোগী। বেশ কয়েক বছর আগে তার বাবার প্যারালাইসিস ধরা পড়ে। কিছুদিন পর তার মা অন্য একজনের সাথে বিয়ে করে বাড়ি থেকে চলে যায়।

জানা গেছে, শিশুটি তার দাদা-দাদির সঙ্গে থাকত। শনিবার বিকেলে শিশুটি বাড়ির পাশের মাঠের গলিতে গরুর জন্য ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর দুই প্রতিবেশী জানান, শিশুটিকে ধর্ষণ করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দাদি ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নগ্ন অবস্থায় উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত জুয়েল মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। শিশুটি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বলেও জানান তারা।

কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান জানান, ভিকটিমকে তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত জুয়েল মিয়াকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিএনএ/ফেরদৌস, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী