20 C
আবহাওয়া
৯:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সরকারি চাকরি পরীক্ষার ফি পুনঃনির্ধারণ

সরকারি চাকরি পরীক্ষার ফি পুনঃনির্ধারণ

সরকারি চাকরি

বিএনএ ডেস্ক: সরকারি চাকরির পরীক্ষা ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ সচিব মোছা. নারগিস মুরশিদার সই করা এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৯ম বা তদূর্ধ্ব গ্রেডের (নন-ক্যাডার) জন্য পরীক্ষার ফি ধার্য করা হয়েছে ৬০০ টাকা। ১০ম গ্রেডে ৫০০ টাকা, ১১ থেকে ১২তম গ্রেডে ৩০০ টাকা, ১৩ থেকে ১৬তম গ্রেডে ২০০ টাকা ও ১৭ থেকে ২০তম গ্রেডে পরীক্ষার ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন এই ফি সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত সংস্থার জন্য প্রযোজ্য।

অনলাইন আবেদনের জন্য রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে এই ফি আদায় করা যাবে। এই পরিষেবার জন্য টেলিটককে সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন দেয়া যাবে।

অনলাইনে আবেদন না চাওয়া হলে ব্যাংক চালানের মাধ্যমে এই ফি গ্রহণ করতে হবে। স্বায়ত্তশাসিত সংস্থাগুলো ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে ফি গ্রহণ করতে পারবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী