21 C
আবহাওয়া
১২:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বন্ধ করা হলো কাপ্তাই বাঁধ

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধ

বন্ধ হলো কাপ্তাই লেকের পানি ছাড়া

বিএনএ, চট্টগ্রাম:ছয় ঘণ্টা পানি ছাড়ার পর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার (২৫ আগস্ট) দুপুর ২টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে লেক থেকে পানি ছাড়ার গেট । কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকাল ৮টার দিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি হওয়ায় কাপ্তাই বাঁধ দিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নেয় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। কাপ্তাই বাঁধের ১৬টি স্প্রিলওয়ে বা জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, হ্রদের কাপ্তাই বাঁধে ১২ দশমিক ২ মিটার দৈর্ঘ্য এবং ১১ দশমিক ৩ মিটার প্রস্থের ১৬টি জলকপাট রয়েছে। এগুলো দিয়ে একসঙ্গে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা যায়। ১০৯ এমএসএল (মিন সি লেভেল) ধারণক্ষমতা সম্পন্ন হলেও হ্রদে ১০৮ এমএসএলের অধিক পানি পূর্ণ হলে জলকপাট দিয়ে পানি নিষ্কাশন করা হয়।

এ টি এম আব্দুজ্জাহের বলেন, কাপ্তাই হ্রদের পানি ১০৮ এমএসএল হওয়ায় রবিবার সকাল ৮টায় বাঁধের ১৬টি জলকপাটে ৬ ইঞ্চি করে উঠিয়ে পানি ছাড়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হয় কর্ণফুলী নদীতে। এরপর দুপুর ২টা থেকে আবার বন্ধ করে দেওয়া হয়।

বিএনএনিউজ/নাবিদ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী