24 C
আবহাওয়া
৩:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

দুর্ঘটনা

বিএনএ ডেস্ক: নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও চারজন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিনগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলায় এ দুঘটনা ঘটে।

আহতদের আশঙ্কাজক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইটাখোলা ফাড়ির ইনচার্জ কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে।

মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতদের একজনের নাম জানা গেছে। তিনি হলেন জুবায়দুল (৩০)।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আবুল কালাম আজাদ বলেন, নিহতরা সবাই মাইক্রোবাস যাত্রী।

পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা গেছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে