27 C
আবহাওয়া
১:২৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ময়সনসিংহে হত্যা মামলায় তিন ছিনতাইকারীর যাবজ্জীবন

ময়সনসিংহে হত্যা মামলায় তিন ছিনতাইকারীর যাবজ্জীবন


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে বিশ্বজিৎ কুন্ডু হত্যা মামলায় তিন ছিনতাইকারীর জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের সাজা প্রদান করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এই রায় প্রদান করেন। মামলায় রাষ্টপক্ষের এপিপি ছিলেন রেজাউল করিম দুলাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মহানগরীর পুরোহিতপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সুমন ওরফে পেটকাটা সুমন, ব্রাহ্মপল্লী এলাকার আব্দুল জব্বারের ছেলে কামরুল হাসান, শেওড়া ডিবি রোড এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে সারোয়ার হোসেন ওরফে শাওন।

জেলা ও দায়রা জজ আদালতের ব্যাঞ্চ সহকারী মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় মামলার এক নম্বর আসামী সুমন ওরফে পেটকাটা সুমন পলাতক থাকলেও কামরুল হাসান ও সারোয়ার হোসেন ওরফে শাওন উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা জায়, ২০১৫ সালের ২ জুন ভোরে নগরীর গাঙ্গীনারপাড় এলাকায় অজ্ঞাত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিশ্বজিৎ কুন্ডু মারা যায়। পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ৩ জনের নামে মামলার চুড়ান্ত চার্জশিট দেয় পুলিশ। আদালত দীর্ঘ শুনানি শেষে এই রায় প্রদান করেন। বিশ্বজিৎ কুন্ডু নগরীর বিদ্যাময়ী স্কুলের বিপরিত পাশে বসবাস করতেন। তিনি পেশায় পরিবহন শ্রমিক ছিল।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট