20 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা; মরদেহ পুকুরে নিক্ষেপ

৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা; মরদেহ পুকুরে নিক্ষেপ

৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা; মরদেহ পুকুরে নিক্ষেপ

বিএনএ ডেস্ক: শেরপুরের ঝিনাইগাতীতে বস্তাবন্দী অবস্থায় পুকুর থেকে মিম (১৪) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ জুলাই) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মিম ওই গ্রামের মমিন মিয়ার মেয়ে। সে বাকাকুড়া আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করতো।

স্থানীয়রা জানান, শুক্রবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মিম। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। রোববার দুপুরে বাড়ির কাছে একটি পুকুরে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, কেউ তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে পুকুরে ফেলে গেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে মিমকে শ্বাসরোধ করে হত্যা করার নমুনা পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। দোষীদের গ্রেফতারে ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী