27 C
আবহাওয়া
১২:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরাইল

বিক্ষোভ

বিএনএবিশ্ব ডেস্ক, ঢাকা: ফিলিস্তিনের এক কিশোরকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। পশ্চিমতীরে ইসরাইলের আগ্রাসন ও অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিল ওই কিশোর। বিক্ষোভে ইসরাইলি বাহিনী গুলি চালালে সে গুলিবিদ্ধ হয়।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর মিডল ইস্ট আইয়ের।

১৭ বছর বয়সি ওই কিশোরের নাম মোহাম্মদ মুনির আল তামিমি। নাবি সালেহ গ্রামে বিক্ষোভের সময় তার পেটে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী। গুরুতর আহত এই কিশোর পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ইসরাইলের ছদ্মবেশী এলিট বাহিনী অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গোপন তৎপরতা আরও বাড়িয়েছে । যুদ্ধবিরতির মধ্যেও ব্যাপক ধরপাকড়ের পাশাপাশি একের পর এক টার্গেট কিলিং চালাচ্ছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সদস্যদের বাড়ি বা কর্মস্থল থেকে উঠিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করা হচ্ছে।

এরআগে, টানা ১১ দিনের এই সংঘাতে নারী ও শিশুসহ ২৩২ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়। ১১ দিনের বিরামহীন বিমান হামলার পর মিসর ও কাতারের মধ্যস্থতায় উভয়পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরাইল। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ঢালাও ধড়পাকড় চালাচ্ছে ইসরাইলি বাহিনী। শুধু ধরপাকড়েই সীমাবদ্ধ নেই তারা। ছদ্মবেশে চালাচ্ছে গোপন হত্যা মিশনও।

বিএনএনিউজ২৪/এমএইচ

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের