21 C
আবহাওয়া
১২:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে সেনা অভিযানে ২৬৯ তালেবান নিহত

আফগানিস্তানে সেনা অভিযানে ২৬৯ তালেবান নিহত

আফগানিস্তানে সেনা অভিযানে ২৬৯ তালেবান নিহত

বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের সেনাবাহিনীর অভিযানে অন্তত ২৬৯ তালেবান সদস্য নিহত হয়েছে।আহত হয়েছে আরও ১৭৬ তালেবান সদস্য ।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের লাগমান, নানগারহার, নুরিস্তান, কুনার, গজনি, পাকতিয়া, কান্দাহার, হেরাত, বাল্খ, জুযজান, হেলমান্দ, কুন্দুজ ও কাপিসা প্রদেশে এসব অভিযান চালানো হয়। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছে তালেবান।

এদিকে আফগানিস্তানের শতকরা ৯০ ভাগ সীমান্তের ওপর নিয়ন্ত্রণ গ্রহণ করার যে দাবি তালেবান করেছে তা প্রত্যাখ্যান করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আমান বলেছেন, আফগান সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে এবং হাতছাড়া হয়ে যাওয়া জেলাগুলো তালেবানের কাছ থেকে একের পর এক পুনরুদ্ধার করা হচ্ছে।

এদিকে আফগানিস্তানে শরণার্থী সংকট মোকাবিলা এবং মার্কিন অনুগত আফগানদের বিশেষ ভিসায় যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কাজে ব্যবহারের জন্য ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলার জরুরি তহবিলের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের বতর্মান প্রেক্ষাপটে শরণার্থী, বাস্তুচ্যুত ও সহিংসতার শিকারসহ যারা নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন, তাদের পাশে দাঁড়াতে এ অর্থ সহযোগিতা দেয়া হচ্ছে।

প্রায় দুই দশকের যুদ্ধের ইতি টেনে সম্প্রতি আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। ফিরে যাচ্ছে ন্যাটো সেনারাও। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার সমাপ্ত হওয়ার কথা রয়েছে। তবে সেনা ফেরানোর এই ঘোষণার পর থেকেই আফগান নিরাপত্তাবাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই সেখানে সাধারণ মানুষ নিহতের ঘটনা ঘটছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী