32.7 C
আবহাওয়া
৭:৩৮ অপরাহ্ণ - জুন ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক

১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক


বিএনএ, ঢাকা : ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে বাংলা কিউআর কোড ক্যাম্পেইনের উদ্বোধন করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আগামী ১ জুলাই থেকে সারাদেশে বাধ্যতামূলক হচ্ছে এটির ব্যবহার। সব ধরনের গ্রাহক এই কিউআর ব্যবহার করে লেনদেন সম্পন্ন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের সামনে এর উদ্বোধন করেন শীর্ষ কর্মকর্তারা। ক্যাম্পেইন উপলক্ষে মেলার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কর্মকর্তারা জানান, এর মাধ্যমে লেনদেন আরও স্বচ্ছ, সহজ ও নিরাপদ হবে। একদিকে টাকা ছাপানোর খরচ কমবে, অন্যদিকে বাড়বে সরকারের রাজস্ব আয়।

ক্যাম্পেইনের উদ্বোধন শেষে স্টলগুলো ঘুরে দেখেন ডেপুটি গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। এতে অংশ নিয়েছে স্বপ্ন, আগোরা-সহ বিভিন্ন রিটেইল শপ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ