29 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ছুরিকাঘাতে ফার্নিচার মিস্ত্রি খুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে ফার্নিচার মিস্ত্রি খুন

খুন

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামে ছুরিকাঘাতে মো. রকি (৩৫) নামে এক ফার্নিচার মিস্ত্রি খুন হয়েছে। বৃহস্পতিবার ( ২৪ জুন) রাত দেড়টার দিকে দোহাজারী-কক্সবাজার রেললাইনের সাতকানিয়া সদর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রকি চকরিয়া হারবাং এলাকার আহমদ শফির ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সাতকানিয়া থেকে রাতে ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি হাসপাতালে আনা হলে ২৮ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, রাতে ছুরিকাঘাতে মো. রকি নামে এক ফার্নিচার মিস্ত্রি আহত হন। চমেক হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী