33 C
আবহাওয়া
৬:৪১ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চীনের মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডে নিহত ১৮

চীনের মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডে নিহত ১৮

চীনের মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডে নিহত ১৮

বিএনএ, বিশ্ব ডেস্ক : চীনের হেনান প্রদেশের একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির এক গণমাধ্যমের বিবৃতিতে জানা যায়, দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে এবং তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি।

এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। মার্শাল আর্ট সেন্টারটির ইনচার্জকে পুলিশ গ্রেফতার করেছে। তবে মার্শাল আর্ট সেন্টারের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার