29 C
আবহাওয়া
১২:১২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পরীমনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার আসামিদের

পরীমনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার আসামিদের

পরীমনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার আসামিদের

বিএনএ, ঢাকা : পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা অভিযোগ অস্বীকার করছেন রিমান্ডে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী ওরফে অমি। বৃহস্পতিবার রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

রিমান্ডের প্রথম দিন তারা সাভার থানার পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তারা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় জড়িত নন বলে দাবি করেন। এ তথ্য জানিয়েছেন মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফী বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, পরীমনির করা মামলার খুঁটিনাটি বিষয়ে বৃহস্পতিবার আসামি নাসির উদ্দিন ও অমিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি বলেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। পুলিশের কাজ হলো, সেদিন কী ঘটেছিল, তা তদন্ত করে বের করা। সেভাবেই তদন্ত চলছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!