18 C
আবহাওয়া
৭:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বার কাউন্সিলের নির্বাচন আজ

বার কাউন্সিলের নির্বাচন আজ

বার কাউন্সিল

বিএনএ ডেস্ক: সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ২০২২-২৪ মেয়াদের নির্বাচন আজ। ভোটের মাধ্যমে সুপ্রিম কোর্টসহ সারা দেশের ৫১ হাজারের মতো আইনজীবী তিন বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচনের মাধ্যমে মোট ১৪ সদস্য তিন বছরের জন্য নির্বাচিত হন।

বুধবার (২৫ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বার কাউন্সিলের ১৪ জন সদস্য নির্বাচনের জন্য এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতিসহ সারা দেশের জেলা আইনজীবী সমিতিতে শেষ মুহূর্তে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। এ নির্বাচনে জয়ের ব্যাপারে বিএনপি-আওয়ামী লীগ দুই পক্ষের আইনজীবীরাই আশাবাদী।

বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসনের প্রার্থী ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন বিভাগের স্বাধীনতার ভারসাম্য রক্ষায় বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, আইনজীবীদের আইন পেশায় টিকিয়ে রাখতে বার কাউন্সিলকে দায়িত্ব পালন করতে হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা