27 C
আবহাওয়া
১:০৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে নকল ওষুধসহ গ্রেপ্তার ১

রাজধানীতে নকল ওষুধসহ গ্রেপ্তার ১


বিএনএ, ঢাকা: রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ২৩ হাজার ৮৫০ পিস নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেটসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।  মঙ্গলবার (২৪ মে) এ তথ্য জানান অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল আলম মুজাহিদ।

গ্রেপ্তারকৃত হলেন, ইসলাম ড্রাগসের মালিক নাজিমুল ইসলাম। গ্রেপ্তার নাজিমুলের বিরুদ্ধে বংশাল থানায় দায়ের করা মামলায় মঙ্গলবার (২৪ মে) আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ বলেন, বংশাল থানার ৫৭ মিটফোর্ড ভান্ডারি মেডিসিন মার্কেটের ইসলাম ড্রাগসের গোডাউনে নকল ওষুধ মজুত ও বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে গোডাউন থেকে ২৩ হাজার ৮৫০ পিস নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেট জব্দ করা হয় এবং ইসলাম ড্রাগসের মালিক নাজিমুলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মো. সাইফুল আলম মুজাহিদ বলেন, গ্রেপ্তারকৃত নাজিমুল নকল ওষুধ বিক্রির জন্য তার গোডাউনে মজুত করেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ