25 C
আবহাওয়া
১০:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » নজরুলের সৃষ্টি ছিল মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ক: কাদের

নজরুলের সৃষ্টি ছিল মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ক: কাদের

কাদের

বিএনএ, ঢাকা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা গান ও কবিতা মুক্তিযুদ্ধের জন্য প্রেরণাদায়ক ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৫ মে) সকালে নজরুলের জন্মজয়ন্তী ও বিদ্রোহী কবিতার শতবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ১৯৭২ সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রণাঙ্গনের যোদ্ধারা তার সৃষ্টিতে উজ্জীবিত হতেন। যা আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন।

সেতুমন্ত্রী আরও বলেন, নজরুল একাধারে প্রেম, দ্রোহ ও মানবিকতার কবি। তার সৃষ্টি থেকে শিক্ষা নিয়ে আমরা অসাম্প্রদায়িক ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

জাতীয় কবির জন্মদিন উপলক্ষে সকাল থেকে নানা স্তরের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদসংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও এ সময় শ্রদ্ধা জানায়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী