বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজান পৌরসভায় কাউছার উর জামান বাবলু (৩৬) নামের এক যুবককে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঢালার মুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত বাবলু ওই এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি ঠিকাদারি কাজের সাথে জড়িত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবলু পার্শ্ববর্তী এলাকায় তার নানাবাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে মামাতো ভাই পলিনকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব আলীখীল খামার টিলা এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তাকে বেদম মারধর করে এবং পরে গুলি করে।
বর্তমানে তার মরদেহ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
নিহতের বাবা আবুল কালাম সওদাগর জানান, তার ছেলে প্রতিবাদী স্বভাবের ছিলেন এবং এলাকায় চাঁদাবাজি নিয়ে বিভিন্ন সময় সন্ত্রাসীদের সঙ্গে তার বিরোধ হতো। তবে ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিএনএ/ওজি
![]()

