35 C
আবহাওয়া
৩:০৯ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

পাকিস্তানে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তান পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন।শনিবার (২৫ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

ইসলামাবাদে অবতরণের পর আরাগচি ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে সেরেনা হোটেলে যান। সেখানে তিনি ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন।

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দ্বন্দ্বের জেরে ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বেঁধে যাওয়ার ৪০ দিন পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ