23 C
আবহাওয়া
১২:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » খিলগাঁওয়ে জাল টাকা চক্রের দুই সদস্য রিমান্ডে

খিলগাঁওয়ে জাল টাকা চক্রের দুই সদস্য রিমান্ডে

খিলগাঁওয়ে জাল টাকা চক্রের দুই সদস্য রিমান্ডে

বিএনএ, ঢাকা: রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে জাল টাকা তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দুজনকে দুদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রিমান্ডপ্রাপ্তরা হলেন- মো. আল আমিন ও মো. কাশেম আলী।

মঙ্গলবার (২৫ এপ্রিল) আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (২৪ এপ্রিল) খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকা থেকে এ দুই আসামিকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের খিলগাঁও থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে এক লাখ ৮২ হাজার টাকার জাল নোট এবং জাল নোট তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়।

বিএনএনিউজ/বিএম,জিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা