28 C
আবহাওয়া
৯:৪৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » সুদানে সংঘর্ষের ১১ দিনে যুদ্ধ বিরতি

সুদানে সংঘর্ষের ১১ দিনে যুদ্ধ বিরতি

সুদানে সংঘর্ষের

বিশ্ব ডেস্ক :  সুদানে যুদ্ধে লিপ্ত সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ  এরমধ্যে সোমবার(২৪ এপ্রিল) মধ্যরাত হতে  ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হয়েছে। সৌদিআরব ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ যুদ্ধ বিরতি।

গত ১৫ এপ্রিল দেশটির ক্ষমতা দখলে দুই সামরিক নেতার অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরুর পর এ নিয়ে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি  চলছে বিবদমান পক্ষগুলোর মধ্যে।

সংঘর্ষে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৪২৭ জন নিহত হয়েছে।আহত হয়েছে ৩৭০০ জন।খবর আল জাজিরার।

গত ১০ দিনের সংঘর্ষে রাজধানী খার্তুমের প্রধান প্রধান স্থাপনায় বোমা হামলার কারণে দেশটির জরুরি সেবা ব্যাহত হচ্ছে। খাবার পানির সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশটির অনেক বাসিন্দা নীল নদের পানি খেতে বাধ্য হচ্ছেন।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সাধারণ মানুষ রাজধানী খার্তুম ছাড়ছে।বিদেশি মিশনগুলো তাদের নাগরিকদের সে দেশ থেকে সরিয়ে নিতে পারবে।

গত ১০দিনে সুদান হতে ১০হাজারের বেশি বিদেশি ও সুদানের নাগরিক দেশ ছেড়ে মিশর, চাদ ও দক্ষিণ সুদানে পালিয়ে গেছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু