18 C
আবহাওয়া
৯:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ঈদযাত্রায় দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দিন ঘোষণা

বিএনএ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১০ এপ্রিলকে ঈদুল ফিতর ধরে রোববার (২৪ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিন ৩ এপ্রিলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয়।

এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (২৫ মার্চ) ট্রেন যাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি করা হচ্ছে। আজ ৪ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে। এদিন সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট পাওয়া যাবে।

এবার স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি। এ সময়ে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষে নেওয়া কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়।

জানা গেছে, আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করা হলেও এবারই প্রথমবারের মতো ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা ভোগান্তিবিহীন করতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

দুটি শিফটে এবার টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের জন্য টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা হতে এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হচ্ছে। যাত্রীরা ঈদের অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন।

উল্লেখ্য, ঈদের আগে আন্তনগর ট্রেনের ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ এবং ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী