বিএনএ, বিশ্বডেস্ক: জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ বাংলাদেশ সহ ৪০টি দেশ থেকে পোলট্রি মুরগির ডিম আমদানি নিষিদ্ধ করেছে। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বার্ড ফ্লুর উচ্চমাত্রার প্রাদুর্ভাব এবং বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতির ঝুঁকি মূল্যায়ন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ২০০৪ সাল থেকে ডিম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে আসছে সৌদি কর্তৃপক্ষ। ঝুঁকি মূল্যায়ন এবং প্রাণীজ রোগ সংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে তালিকা হালনাগাদ করে তারা।
ডিম আমদানি নিষিদ্ধ দেশসমূহ হলো- বাংলাদেশ, আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, সাউথ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখাস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিময়ানমার, যুক্তরাজ্য, মিসর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, ভারত, পাকিস্তান, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া ও কোত দিভোয়ার।
অপরদিকে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া ও কঙ্গোর নির্দিষ্ট কিছু রাজ্য বা শহরে আংশিক বিধিনিষেধ প্রযোজ্য রয়েছে।
তবে এ নিষেধাজ্ঞা সাময়িক বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বিএনএ/শাম্মী
![]()

