20 C
আবহাওয়া
৩:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শিক্ষাই উন্নয়নশীল দেশের ভরসা-দীপু মনি

শিক্ষাই উন্নয়নশীল দেশের ভরসা-দীপু মনি

ডা. দীপু মনি

চট্টগ্রাম : সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উন্নয়নশীল দেশের তেল গ্যাস ও অন্যান্য সম্পদ সীমিত। পৃথিবীতে টিকে থাকার জন্য শিক্ষাই উন্নয়নশীল দেশের ভরসা।

মন্ত্রী রবিবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর মাস্টার্স অভ্ আর্টস ইন এডুকেশন ডিগ্রি প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

        ডা. দীপু মনি বলেন, শিক্ষা গ্রহণ নিম্ন আয়ের দেশের জন্য চ্যালেঞ্জ। সম্পদের সীমাবদ্ধতা, সামাজিক ও রাষ্ট্রীয় নানা প্রতিকূলতার কারণে শিক্ষা গ্রহণ সহজলভ্য নয়। তিনি সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এখানকার অর্জিত বিদ্যা নিজের দেশে এবং বিশ্বের বিস্তৃত কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন, নারী তথা সমাজের অগ্রগতি নিয়ে কাজ করবেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী ২১ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করেন।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা