22 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় শ্যারোলেট শহরে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত পাঁচজন। আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এক ব্যক্তিকে আটক করতে হতাহত এসব পুলিশ কর্মকর্তা সেখানে গিয়েছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়,  আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত হওয়া এক অপরাধীকে ধরতে একটি বাড়িতে গিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা। বাড়িটিতে প্রবেশের পরই এক ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এরপর স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকসের (সোয়াট) একটি দল সেখানে গিয়ে দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেন।

শার্লট-মেকলেনবার্গ পুলিশ প্রধান জনি জেনিংস এক সংবাদ সম্মেলনে বলেছেন, অফিসাররা সামনের উঠানে একজন আততায়ীর দিকে গুলি চালায়, তারপর বাড়ির ভেতরে থেকে তাদের ওপর আরো গুলি চালানো হয়। সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে বাড়ির ভেতরে থাকা আরো দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

 

বিএনএ/ ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!