25 C
আবহাওয়া
৯:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে পরাজিত করেছে বার্সেলোনা

ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে পরাজিত করেছে বার্সেলোনা

ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে পরাজিত করেছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক:  লা লিগায়  ১০ জনের ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে পরাজিত করেছে বার্সেলোনা। যদিও লস ব্লাঙ্কোসরা এই মুহূর্তে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে, হাতে রয়েছে আর মাত্র পাঁচ ম্যাচ।

সোমবার(২৯ এপ্রিল) নিজ মাঠে ফারমিন লোপেজের গোলে এগিয়ে যায় স্বাগতিক বার্সেলোনা। স্ট্রাইকার হুগো ডুরোর গেলে সমতায় ফেরার পর পেপেলু স্পট কিক থেকে গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন। হ্যান্ডবলের কারণে প্রথমার্ধের শেষভাগে ভ্যালেন্সিয়া গোলরক্ষক গিওর্গিও মামারডাশভিলি লাল কার্ড পেয়ে মাঠ ত্যাগে বাধ্য হন।

বিরতির পরপরই লিওয়ানদোস্কি বার্সাকে সমতায় ফেরানোর পর ম্যাচের শেষদিকে আরো দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেছেন।

লিওয়ানদোস্কি বলেন, ‘প্রথমার্ধে আমরা আক্রমনের জন্য তেমন একটা জায়গা পাইনি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যখনই এক থেকে দুই গোল হজম করেছি তখনই আমরা তিন/চার গোল দিয়ে এগিয়ে গিয়েছি।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা