27 C
আবহাওয়া
২:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে মসজিদের ইমামের মরদেহ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে মসজিদের ইমামের মরদেহ উদ্ধার


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে শামসুল আলম (৩৮) নামে একজন মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ২০নং রোহিঙ্গা ক্যাম্পের বর্ডার এরিয়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মৌলভী শামসুল আলম ক্যাম্প-১৭ সি ব্লকের সাব ব্লক-এইচ/৭৯ এর বাসিন্দা মৃত মিয়া চান এর পুত্র। তিনি ওই ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এইচ-৮৮ মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে কয়েকজন সন্ত্রাসী মৌলভী শামসুল আলমকে তার বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে শনিবার সকালে রোহিঙ্গা ক্যাম্প-২০ এর বর্ডার এলাকায় তাঁর মরদেহ পাওয়া যায়।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে মসজিদের ইমাম নিখোঁজ হন। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কোনো সন্ত্রাসী গ্রুপ তাকে হত্যা করেছে। এই ঘটনার রহস্য খোঁজার চেষ্টা চলছে।

বিএনএ/ শাহীন,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের