29 C
আবহাওয়া
৭:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানিতে উদ্বিগ্ন তালেবান

ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানিতে উদ্বিগ্ন তালেবান

তালেবানের উদ্বেগ প্রকাশ

বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে নিজেদেরকে নিরপেক্ষ ঘোষণা করেছে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান।

তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেছে, তারা ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং বেসামরিক মানুষের প্রাণহানিতে তারা উদ্বিগ্ন।

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এই প্রথম কোনো প্রতিক্রিয়া দেখালো আফগান তালেবান।

তালেবানের বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা উভয় পক্ষকে যুদ্ধ এবং অনিরাপত্তা সৃষ্টির পথ পরিহার করে বিদ্যমান সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানাচ্ছি।

আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান আরও বলেছে, ইউক্রেনে বসবাসরত আফগান ব্যবসায়ী ও ছাত্র-ছাত্রীসহ সব বিদেশির জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষকে সচেষ্ট হতে হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী