27 C
আবহাওয়া
২:৩৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ার আকাশসীমায় যুক্তরাজ্যের বিমান চলাচলে নিষেধাজ্ঞা

রাশিয়ার আকাশসীমায় যুক্তরাজ্যের বিমান চলাচলে নিষেধাজ্ঞা

রাশিয়ার আকাশসীমায় যুক্তরাজ্যের বিমান চলাচলে নিষেধাজ্ঞা

বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার বিমানবন্দরে অবতরণ ও রাশিয়ার আকাশসীমায় যুক্তরাজ্যের উড়োজাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এ সিদ্ধান্তের কথা জানায়।

ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোফ্লোটের চলাচল নিষিদ্ধ করার পাল্টা পদক্ষেপ হিসাবে রাশিয়া এই সিদ্ধান্তের কথা জানাল।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্যের অবন্ধুসুলভ সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসাবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে যুদ্ধ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন