27 C
আবহাওয়া
২:৪০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কিয়েভেই থাকবে ইউক্রেনের প্রেসিডেন্ট

কিয়েভেই থাকবে ইউক্রেনের প্রেসিডেন্ট

কিয়েভেই থাকবে ইউক্রেনের প্রেসিডেন্ট

বিএনএ, বিশ্বডেস্ক : রাজধানী কিয়েভের অভিমুখে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। শুক্রবার এমন পরিস্থিতিতেও রাজধানী কিয়েভেই অবস্থান করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইতিমধ্যে রাশিয়া কিয়েভের উত্তরে চেরনোবিল পারমাণবিক কেন্দ্র দখল করে নিয়েছে। বেলারুশ থেকে সবচেয়ে সংক্ষিপ্ত পথে ঢুকে পড়ে এই কেন্দ্রের দখল নেয় রাশিয়া। সম্প্রতি বেলারুশে সেনা মোতায়েন করে রাশিয়া।

শুক্রবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘শত্রুরা আমাকে এক নম্বর টার্গেট হিসেবে চিহ্নিত করে মেরে ফেলতে চায়। আমার পরিবার দুই নম্বর টার্গেট। তারা রাষ্ট্রের প্রধানকে ধ্বংস করে রাজনৈতিকভাবে ইউক্রেনকে ধ্বংস করতে চায়।’ তিনি বলেন, ‘আমি রাজধানীতেই থাকবো। আমার পরিবারও ইউক্রেনে থাকবে।’

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন