27 C
আবহাওয়া
২:৩৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনের কাছে ক্ষমা চাইলেন রাশিয়ান অভিনেত্রী ইরিনা

ইউক্রেনের কাছে ক্ষমা চাইলেন রাশিয়ান অভিনেত্রী ইরিনা


বিএনএ, বিনোদন : রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে। হতাহত শতাধিক। যুদ্ধ চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট বিশেষ সামরিক অভিযানের নির্দেশনা দেয়ায় ইউক্রেনের জনগণের কাছে গভীর ক্ষমা প্রার্থনা করেছেন রাশিয়ান জনপ্রিয় অভিনেত্রী ইরিনা স্টারশেনবাউম।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি কালো ছবি পোস্ট করে সেখানে এই ক্ষমা প্রার্থনা করেছেন অভিনেত্রী ইরিনা।

তিনি লিখেছেন, ‘এই যুদ্ধ কেবলই যুদ্ধ আর যন্ত্রণা নিয়ে আসবে। আমরা কিভাবে সেই জায়গায় পৌঁছালাম? তাহলে আমরা কেন প্রতি ৯ মে স্মরণ করি যে, যুদ্ধ আমাদের কত বেদনা ও ক্ষতি করেছিল? আমি এটা বিশ্বাস করতে চাই না এবং এটা পছন্দ করিনি।

তিনি আরও লিখেন, অভিনেত্রী বলেছেন, ‘কোনো কিছুই যুদ্ধকে সমর্থন করবে না এবং আজকের সকালে সব ব্যথা এবং ভয়াবহতা প্রকাশের মতো কোনো শব্দ নেই আমার কাছে। ইউক্রেনীয়রা, আমার অসহায়তার জন্য ক্ষমা করুন আমাকে। এই জঘন্য সংঘাতের অবিলম্বে অবসান কামনা করছি আমরা।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন